সাদিকুলের কাজটি চিহ্নিতপূর্বক সুমনের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: সাদিকুলের পালনকৃত কাজটি হলো যাকাত। আর্থিক দিক দিয়ে এ ইবাদতটি সমাজ ও রাষ্ট্রে অভাবনীয় সুফল বয়ে আনে। সমাজের ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করার জন্য আল্লাহ যে ইবাদতটি দিয়েছেন সেটি হলো যাকাত। এটি আদায়ের মাধ্যমে সমাজের দুর্বল লোকেরা আর্থিকভাবে সবল হয়ে ওঠে। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের ওপর এ ইবাদত পালন করা ফরজ। মহল্লার ধনী লোকেরা এ ফরজ ইবাদতটি পালনের দৃষ্টান্ত দেখিয়েছেন। সাদিকুল ইসলাম বছর শেষে তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ থেকে গরিব জহিরকে অটোরিকশা কিনে দিলে তার প্রতিবেশী সুমন সাদিকুল ইসলামকে বলল, অন্যের জন্য তোমার কষ্টার্জিত টাকা খরচ করা সম্পদশালীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। যাকাত প্রদান করলে ধনীর সম্পদ পবিত্র, পরিশুদ্ধ ও বৃদ্ধি পায়। ইসলামি অর্থব্যবস্থার উৎসগুলোর মধ্যে যাকাত হলো অন্যতম। এর ওপর ইসলামি রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি ও জনকল্যাণমুখী প্রকল্পসমূহের সাফল্য নির্ভরশীল। এতে সম্পদের প্রবাহ গতিশীল হয়। ধনীর সম্পদ পুঞ্জীভূত না থেকে দরিদ্র লোকদের হাতেও যায়। ফলে রাষ্ট্রের অর্থনীতি সচল হয়। উৎপাদন বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। মাথাপিছু আয় বেড়ে যায়। রাষ্ট্রের অর্থনৈতিক ভিত মজবুত ও শক্তিশালী হয়। আর্থিকভাবে অসচ্ছল লোকগুলো ধীরে ধীরে সচ্ছল হতে থাকে। দিনে দিনে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পায়। আল্লাহ তায়ালা বলেন, 'আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বাড়িয়ে দেন।' (সূরা আল-বাকারা, আয়াত ২৭৬)। উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সাদিকুলের পালন করা ইবাদতটি হলো যাকাত। যা সমাজের অর্থনৈতিক অবস্থাকে সমৃদ্ধি দান করে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · Board papers · সৃজনশীল
সাদিকুলের কাজটি চিহ্নিতপূর্বক সুমনের বক্তব্যের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
