হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন?
উত্তর: প্রতিবছর হজের সময় বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম একই স্থানে মিলিত হয় বলে হজকে মুসলিমের মহাসম্মেলন বলা হয়। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। প্রতিবছর জিলহজ মাসের নির্ধারিত সময়ে পবিত্র মক্কায় পৃথিবীর সকল প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম এসে হাজির হন। হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব তৈরি হয়। হজে এসে ধন-সম্পদ, বর্ণ-গোত্র, জাতীয়তাসহ সকল পার্থক্য ভুলে গিয়ে সবাই একই রকম পোশাক পরিধান করে আল্লাহর দরবারে নিজেকে সমর্পণ করে। তাদের সবার একটাই উদ্দেশ্য থাকে। আর তা হলো আল্লাহর নৈকট্য লাভ। এভাবেই হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলনে পরিণত হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · Board papers · সৃজনশীল
হজকে বিশ্ব মুসলিমের মহাসম্মেলন বলা হয় কেন?
উত্তর
