জনাব জসিম উদ্দিনের কর্মকাণ্ডে কোন প্রকারের ইবাদত সম্পাদন হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জসিম উদ্দিনের কর্মকাণ্ডে হাক্কুল ইবাদ বা বান্দার হক সংক্রান্ত ইবাদত সম্পাদন হয়েছে। ইবাদত অর্থ বিনয় প্রকাশ করা, নমনীয় হওয়া। ইবাদত দুই প্রকার। যথা— ১. হাক্কুলাহ বা আল্লাহর হক ও ২. হাক্কুল ইবাদ বা বান্দার হক। আল্লাহর হক হলো নামায, রোযা, হজ ইত্যাদি। আর বান্দার হক বা অধিকারের মধ্যে রয়েছে আত্মীয়ের অধিকার, প্রতিবেশীর অধিকার, পিতামাতার অধিকার ইত্যাদি। জনাব জসিম উদ্দিনের কাজে বান্দার হক আদায় হয়েছে। জসিম উদ্দিনের প্রতিবেশীর ঘর বন্যায় নষ্ট হয়ে যায়। তিনি তার প্রতিবেশীর ঘর নিজ খরচে নির্মাণ করে দেন। এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদ সম্পাদন করেছেন। কারণ ইসলামে মানুষের ওপর মানুষের অধিকারকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। যথা- ১. নিকটাত্মীয়ের হক, ২. দূরাত্মীয়ের হক, ৩. প্রতিবেশীর হক, ৪. দেশবাসীর হক, ৫. শাসক-শাসিতের হক, ৬. সাধারণ মুসলমানের হক, ৭. অভাবী লোকের হক এবং ৮. অমুসলিমের হক। এর মধ্যে জসিম উদ্দিন প্রতিবেশীর হক আদায় করেছেন। তার এ কাজটি অত্যন্ত প্রশংসনীয়। কেননা প্রতিবেশী মানুষের সবচেয়ে কাছের মানুষ। তারা সুখ-দুঃখ, বিপদ-আপদের প্রথম অংশীদার। তাই এক প্রতিবেশীর ওপর আল্লাহ তায়ালা অপর প্রতিবেশীর অধিকার নির্ধারণ করে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ বলেছেন, "আর পিতা-মাতার সাথে সদাচরণ করো এবং সদাচরণ করো আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ব প্রতিবেশীর সাথে।” (সূরা-আন-নিসা, আয়াত ৩৬) তাই বলা যায়, জনাব জসিম উদ্দিন তার কাজের মাধ্যমে আল্লাহ নির্দেশিত প্রতিবেশীর হক আদায় করেছেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · Board papers · সৃজনশীল
জনাব জসিম উদ্দিনের কর্মকাণ্ডে কোন প্রকারের ইবাদত সম্পাদন হয়েছে? ব্য…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
