রাশেদ তার বন্ধুর সাথে করা চুক্তি ভঙ্গ করে। রাশেদের আচরণে প্রকাশ পেয়েছে?
ক. কুফর
খ. শিরক
গ. নিফাক
ঘ. ইহসান
উত্তর: নিফাক
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) নিফাক তথ্য : ইসলামি পরিভাষায় মুখে ইমানের কথা স্বীকার করে অন্তরে কুফর বা অবিশ্বাস লুকিয়ে রাখাকে 'নিফাক' বলে এবং এই কাজ যে করে তাকে 'মুনাফিক' বলা হয়। হাদিসের বর্ণনা অনুযায়ী মুনাফিকের প্রধান তিনটি লক্ষণ রয়েছে: ১. কথা বললে মিথ্যা বলে, ২. ওয়াদা বা চুক্তি করলে তা ভঙ্গ করে এবং ৩. আমানতের খিয়ানত করে। উদ্দীপকে রাশেদ তার বন্ধুর সাথে করা চুক্তি ভঙ্গ করেছে, যা মুনাফিকের একটি অন্যতম নিদর্শন। তাই তার এই আচরণে 'নিফাক' প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · School papers · MCQ