শেয়ারFacebookWhatsApp

রাজার কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব রাজা আত্মকর্মসংস্থানমূলক কাজ করেন। এর মাধ্যমে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এভাবে কোনো ব্যক্তি নিজেই তার বেকারত্ব দূর করতে পারে। তাই বর্তমানে জীবিকা অর্জনের জন্য এটি একটি জনপ্রিয় পেশা। খুচরা পণ্য বিক্রি, যন্ত্রপাতি মেরামত, হাঁস-মুরগি পালন প্রভৃতি কাজ আত্মকর্মসংস্থানের অন্তর্গত। উদ্দীপকে জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। তিনি কিছু জমি লিজ নিয়ে নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। এর পাশাপাশি তিনি মৌ চাষও শুরু করেন। বাজারে চাহিদা থাকায় সরিষা ও মৌ চাষ করে তিনি লাভবান হন। এক্ষেত্রে জনাব রাজা নিজস্ব পুঁজি ও দক্ষতা কাজে লাগিয়ে নিজের কাজের ব্যবস্থা করেন। এ কাজের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন। তার এ কর্মসংস্থান তৈরির কাজটি আত্মকর্মসংস্থানের সাথে মিলে যায়। সুতরাং, জনাব রাজা আত্মকর্মসংস্থানের সাথে জড়িত।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল

রাজার কাজটি কোন ধরনের? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। তিনি কিছু জমি লিজ নিয়ে নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। বাজারে সরিষার চাহিদা থাকায় তিনি লাভবান হন। তিনি সরিষা চাষের পাশাপাশি মৌ চাষ শুরু করেন। এতেও তিনি লাভবান হন। তার প্রতিবেশীরা উৎসাহিত হয়ে তারাও মৌ চাষ শুরু করেন। তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা মেটাতে অনেকাংশে সক্ষম হয়।

Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020

উত্তর

'নট্রামস' শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান।

উত্তর

দরিদ্র ও জমি নেই এমন নারী-পুরুষের কর্মসংস্থানে সাহায্যকারী সংস্থা হলো বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বা বিআরডিবি (Bangladesh Rural Development Board)। এ সংস্থাটি বেকার নারী-পুরুষদের আত্মকর্মসংস্থানের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। এতে তারা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে। এরপর তারা স্বাধীনভাবে একটি পেশা বেছে নিয়ে উপার্জন করতে পারে।

উত্তর

জনাব রাজা আত্মকর্মসংস্থানমূলক কাজ করেন। এর মাধ্যমে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এভাবে কোনো ব্যক্তি নিজেই তার বেকারত্ব দূর করতে পারে। তাই বর্তমানে জীবিকা অর্জনের জন্য এটি একটি জনপ্রিয় পেশা। খুচরা পণ্য বিক্রি, যন্ত্রপাতি মেরামত, হাঁস-মুরগি পালন প্রভৃতি কাজ আত্মকর্মসংস্থানের অন্তর্গত। উদ্দীপকে জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নেন। তিনি কিছু জমি লিজ নিয়ে নিজস্ব অর্থায়নে সরিষা চাষ শুরু করেন। এর পাশাপাশি তিনি মৌ চাষও শুরু করেন। বাজারে চাহিদা থাকায় সরিষা ও মৌ চাষ করে তিনি লাভবান হন। এক্ষেত্রে জনাব রাজা নিজস্ব পুঁজি ও দক্ষতা কাজে লাগিয়ে নিজের কাজের ব্যবস্থা করেন। এ কাজের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন। তার এ কর্মসংস্থান তৈরির কাজটি আত্মকর্মসংস্থানের সাথে মিলে যায়। সুতরাং, জনাব রাজা আত্মকর্মসংস্থানের সাথে জড়িত।

উত্তর

জনাব রাজার আত্মকর্মসংস্থানমূলক কাজটি দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছে বলে আমি মনে করি। আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি নিজেই নিজের কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি করেন। তার কাজের সফলতা দেখে বেকার যুবসমাজ আত্মকর্মসংস্থানের প্রতি আগ্রহী হয়। এ ধরনের কাজ দেশের বেকারত্ব কমাতে সহায়তা করে। উদ্দীপকের জনাব রাজা যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন। এরপর নিজস্ব অর্থায়নে সরিষা ও মৌ চাষ শুরু করেন। এটি একটি আত্মকর্মসংস্থানমূলক কাজ। এ কাজে তিনি বেশ লাভবান হন। তাই তার প্রতিবেশীরাও উৎসাহিত হয়ে মৌ চাষ শুরু করেন। উদ্দীপকের জনাব রাজার সরিষা ও মৌ চাষে সফলতা দেখে অনেকেই উৎসাহিত হয়ে এ কাজ শুরু করেন। ফলে তাদের কর্মসংস্থান ও আয়ের ব্যবস্থা হয়। এতে দেশের আয়ও বাড়ে। এছাড়া, তাদের উৎপাদিত সরিষা ও মধু দেশের চাহিদা মেটাচ্ছে। এভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। সুতরাং, জনাব রাজার কাজটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব হাবিবুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও বাবার কাছ থেকে অর্থ নিয়ে পোলট্রি খামার স্থাপন করেন। তিনি প্রথমে ১০০টি মুরগি নিয়ে খামার শুরু করলেও এক বছরের মধ্যে তার খামারের মুরগির সংখ্যা দাঁড়ায় ১,০০০টি। তার সাফল্য দেখে গ্রামের বেকার যুবকরা পোলট্রি খামার তৈরি করতে আগ্রহী হচ্ছে। জনাব হাবিবুর রহমান আগ্রহী বেকার যুবকদের পোলট্রি খামার তৈরি করতে বিভিন্ন পরামর্শ দেন।

Dinajpur, Comilla, Chittagong · 2019

ক
নট্রামস কী?
খ
ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।
গ
জনাব হাবিবুর রহমানের কর্মসংস্থানের ধরন বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের আলোকে কর্মসংস্থান তৈরিতে জনাব হাবিবুর রহমানের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।

ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নট্রামস কী?

নট্রামস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিলকিস পারভীন ব্যক্তিগত কিছু সম্পত্তি বিক্রি করে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ১০টি গরু কিনে একটি খামার স্থাপন করলেন। কঠোর পরিশ্রম, যত্নশীলতা ও সৃজনশীলতার কারণে অল্প দিনের মধ্যেই তিনি একজন সফল খামারী হয়ে ওঠেন। এলাকার অন্য উদ্যোক্তাদের মধ্যেও ব্যাপক আলোড়ন, পড়ে। স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিলকিস পারভীনকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019

ক
উদ্যোক্তা কে?
খ
উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?
গ
বিলকিস পারভীনের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো।
ঘ
প্রশাসনের পক্ষ' থেকে বিলকিস পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?

উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোক্তা কে?

উদ্যোক্তা কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুমনের বাড়ির পাশের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার একজন সফল উদ্যোক্তাকে প্রধান অতিথি করা হলো। সুমন ঐ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য শোনে। প্রধান অতিথি তার বক্তব্যে কীভাবে নিজ উদ্যোগে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় সফল হয়েছেন তা বর্ণনা করেন। এই বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে সুমন তাদের দুটি পুকুরে মাছের চাষ শুরু করে। কিন্তু এ বিষয়ে যথাযথ জ্ঞান না থাকায় সে লাভের মুখ দেখেনি।

Chittagong · 2020

ক
ব্যবসায় কী?
খ
“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।
গ
সুমনের মতো বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য কী করণীয়? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
ঘ
সুমনের সমস্যা সমাধানের জন্য কী করণীয় বলে তুমি মনে করো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।

“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যবসায় কী?

ব্যবসায় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকের আলোকে কর্মসংস্থান তৈরিতে জনাব হাবিবুর রহমানের ভূমিকা মূল্যায়ন করো।জনাব হাবিবুর রহমানের কর্মসংস্থানের ধরন বর্ণনা করো।ব্যবসায়ে আর্থিক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।নট্রামস কী?প্রশাসনের পক্ষ' থেকে বিলকিস পারভীনকে সম্মাননা দেওয়ার বিষয়টি কীভাবে দেশের অর্থনীতবিলকিস পারভীনের খামার প্রতিষ্ঠা কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো।উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন?উদ্যোক্তা কে?সুমনের সমস্যা সমাধানের জন্য কী করণীয় বলে তুমি মনে করো?সুমনের মতো বেকার যুবকদের কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের জন্য কী করণীয়? উদ্দীপকের আলো“অভিজ্ঞতা ও শিক্ষা ব্যবসায়ে সফল হতে সাহায্য করে”- কথাটি ব্যাখ্যা করো।ব্যবসায় কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।