উদ্দীপকে আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ফাহাদকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'জেন্ডার সচেতনতা' ও 'মানবিক সম্পর্ক অনুধাবন' গুণের প্রতিফলন হওয়ায় জনাব ফাহাদকে একজন আদর্শ নেতা বলা যায়। একজন আদর্শ নেতাকে নারী-পুরুষ সবার প্রতি একই আচরণ ও দৃষ্টিভঙ্গি দেখাতে হয়। প্রতিষ্ঠানের কর্মী নারী বা পুরুষ যেই হোক না কেন, নেতাকে উভয়ের প্রতি সমান শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হতে হয়। তাদের আশা-আকাঙ্ক্ষা যোগ্যতা, রুচি ও ব্যক্তিত্ব অনুধাবন করতে হয়। উদ্দীপকের জনাব ফাহাদ নারী-পুরুষ কর্মীদের আলাদা দৃষ্টিভঙ্গি অনুযায়ী নেতৃত্ব দেন। তিনি কর্মীদের সামাজিক অবস্থান সম্পর্কে সচেতন থাকেন। এতে তার জেন্ডার সচেতনতার বিষয় ফুটে ওঠে। আবার, তাদের যোগ্যতা, রুচি ও ব্যক্তিত্বের প্রতিও তিনি গুরুত্ব দেন। এর মাধ্যমে তার মানবিক সম্পর্ক অনুধাবন করার গুণ প্রকাশ পায়। জনাব ফাহাদ নারী-পুরুষের প্রতি সমান আচরণ করায় প্রত্যেকে তার ওপর সন্তুষ্ট থাকে। নারী-পুরুষ একে অপরের সহযোগী হয়ে কাজ করতে পারে। তারা যথাযথভাবে নির্দিষ্ট দায়িত্ব পালনে সচেষ্ট থাকে। আবার, কর্মীদের মনোভাব বুঝে তিনি তাদের দিকনির্দেশনা দেন। এতে কর্মীরা কাজের প্রতি ইতিবাচক থাকে। ফলে সহজে প্রতিষ্ঠানটির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। তাই বলা যায়, জনাব ফাহাদ একজন আদর্শ নেতা।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে আদর্শ নেতার গুণাবলির আলোকে জনাব ফাহাদকে মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka, Mymensingh, Rajshahi, Dinajpur, Comilla, Jessore, Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর