মামুনের উৎপাদিত পণ্যের সুষ্ঠু বিপণনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? মতামত দাও।
উত্তর: মামুনের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের সুষ্ঠু বিপণনে বাজারের নৈকট্য ও পরিবহনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্পপণ্য উৎপাদনের পর তা বিক্রি করা হয়। তাই পণ্য বিপণনের পারিপার্শ্বিক অবস্থা অনুকূল হওয়া জরুরি। কাঁচামালের সহজলভ্যতা, বাজারের নৈকট্য, পরিবহনের সুবিধা প্রভৃতি পণ্য বিপণনে সহায়ক হয়। এ বিষয়গুলো অপর্যাপ্তত হলে শিল্পের বিকাশ হয় না। উদ্দীপকের মামুন একটি কুটির শিল্প স্থাপন করেন। পুঁজি ও কাঁচামালের সমস্যা না থাকায় তিনি শিল্পের উৎপাদন কাজ ভালোভাবে শুরু করেছেন। কিন্তু তার উৎপাদিত পণ্য অনেক দূরে নিয়ে বাজারে বিক্রি করতে হয়। আবার গত বর্ষায় কারখানার সামনের রাস্তার ব্যাপক ক্ষতি হয়। ফলে উৎপাদিত পণ্য বিপণনে মামুন সমস্যার সম্মুখীন হচ্ছেন। উৎপাদিত পণ্য দ্রুত বিপণনে বাজারের নৈকট্য প্রয়োজন। তাই উৎপাদন স্থানের কাছাকাছি বাজারের অবস্থান হলে পণ্য বহনে মামুনের ব্যয় কম হবে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় তার কারখানার সামনের রাস্তা মেরামত করা প্রয়োজন। এক্ষেত্রে সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতাও প্রয়োজন। ফলে সহজেই উৎপাদিত পণ্য দূর-দূরান্তে পরিবহন করা যাবে। এতে মামুনের উৎপাদিত পণ্যের চাহিদা বাড়বে। সুতরাং, মামুনের উৎপাদিত পণ্য বিপণনে বাজারের নৈকট্য ও অবকাঠামোগত উন্নয়ন আবশ্যক।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
মামুনের উৎপাদিত পণ্যের সুষ্ঠু বিপণনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? মতাম…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর