মামুনের স্থাপিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উত্তর: মামুনের স্থাপিত শিল্পটিকে কুটির শিল্প বলা যায়। এ শিল্প সাধারণত পরিবারের সদস্যদের সহযোগিতায় গড়ে ওঠে। স্বল্প পরিসরে সহজেই এটি গঠন করা যায়। এ শিল্পের মূলধনের পরিমাণ পাঁচ লক্ষ টাকার কম। আর এর সদস্য সংখ্যা হয় সর্বোচ্চ দশ জন। এ ধরনের শিল্পে সদস্যদের সৃজনশীলতা ও কারিগরি দক্ষতা বিশেষভাবে প্রয়োজন হয়। উদ্দীপকের মামুন বাড়ির পাশের একখণ্ড জমিতে একটি শিল্প স্থাপন করেন। তিনি তার দুই ভাই, এক বোন, স্ত্রী ও দুইজন দক্ষ শ্রমিক নিয়ে শিল্পের কাজ পরিচালনা করেন। শিল্পের উৎপাদন কাজে তার পরিবারের সদস্যরা তাকে বিশেষভাবে সহায়তা করছেন। এছাড়া সদস্যরা ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদন করে থাকেন। এসব বৈশিষ্ট্য কুটির শিল্পের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং, মামুন কুটির শিল্প স্থাপন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
মামুনের স্থাপিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর