উদ্দীপকের মবিন অবসর নেওয়ার পরে প্রতিষ্ঠানটি ব্যবসায় চালিয়ে যেতে পারবে কিনা তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মবিন অবসর নেওয়ার পরেও অংশীদারি ব্যবসায়টির কাজ চালিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি। দুই বা ততোধিক ব্যক্তি চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় গঠন করে। চুক্তি অনুযায়ীই এ ব্যবসায়ের সব কাজ পরিচালনা করা হয়। ব্যবসায়ের লাভ-ক্ষতিও চুক্তির শর্ত অনুসারে বণ্টন হয়। উদ্দীপকের রাফিন একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। এ ব্যবসায় থেকে অল্প দিনেই তিনি সফলতা পান। ব্যবসায়ের পরিধি বাড়ানোর জন্য তিনি মবিন ও রবিনকে অংশীদার হিসেবে নেন। তারা প্রত্যেকে সমানভাবে লাভ-লোকসান বণ্টনের শর্তে চুক্তিবদ্ধ হন। এক্ষেত্রে সদস্য সংখ্যা ও চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একে অংশীদারি ব্যবসায় বলা যায়। ব্যবসায়টির একজন অংশীদার মবিন কিছুদিন পর প্রতিষ্ঠান থেকে অবসর নেন। তার অবর্তমানে ব্যবসায়ে এখন দু'জন সদস্য বিদ্যমান। আর, আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ে ন্যূনতম দু'জন সদস্য থাকতে হয়। তাই রাফিন ও রবিন ব্যবসায়ের কাজ স্বাভাবিকভাবেই পরিচালনা করতে পারবেন। তবে এক্ষেত্রে তাদের ব্যবসায়ে বিদ্যমান চুক্তিপত্র সংশোধন করে নিতে হবে। সংশোধনী চুক্তি অনুযায়ী তারা ব্যবসায়ের সিদ্ধান্ত নেবেন ও লাভ-ক্ষতি বণ্টন করবেন। সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানটিতে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় আইন অনুযায়ী এটি চালু রাখা যাবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের মবিন অবসর নেওয়ার পরে প্রতিষ্ঠানটি ব্যবসায় চালিয়ে যেতে পার…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর