রাফিনের প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের তা ব্যাখ্যা করো।
উত্তর: রাফিনের প্রথম পর্যায়ের ব্যবসায়টি একমালিকানা সংগঠনের অন্তর্গত। এ ব্যবসায় একক মালিকানায় গঠিত হয়। মালিক নিজেই এ ব্যবসায়ের মূলধন সরবরাহ করেন। ব্যবসায়ের সব কাজ তিনি একাই পরিচালনা করেন। তাই এর লাভ-ক্ষতির সম্পূর্ণ অংশ মালিক পেয়ে থাকেন। উদ্দীপকের রাফিন মালিবাগ বাজারে একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি এ ব্যবসায় নিজেই পরিচালনা করেন। এর সব ঝুঁকি ও দায়-দায়িত্ব তাকে নিতে হয়। ফলে ব্যবসায়ের লাভ হলে তিনি তার সম্পূর্ণ মালিকানা পাবেন। আবার, ক্ষতি হলেও এর দায়-ভার তিনিই বহন করবেন। এক্ষেত্রে রাফিনের দায় অসীম। এসব বৈশিষ্ট্য একমালিকানা সংগঠনের সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং, রাফিনের প্রথম পর্যায়ের ব্যবসায়কে একমালিকানা সংগঠন বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
রাফিনের প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর