শেয়ারFacebookWhatsApp

রহমত আলীর উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণটি ব্যাখ্যা করো।

উত্তর: রহমত আলীর উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো তার ব্যবসায়িক জ্ঞানের অভাব। ব্যবসায় একটি ঝুঁকিপূর্ণ ও সৃজনশীল কাজ। এটি শুরু করার আগে উদ্যোক্তাকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই যথাযথ জ্ঞান অর্জন করতে হয়। প্রশিক্ষণ, পরামর্শ, পূর্ব অভিজ্ঞতা প্রভৃতির মাধ্যমে একজন উদ্যোক্তা তার কাঙ্ক্ষিত বিষয়ে শিক্ষা নিতে পারে। উদ্দীপকের রহমত আলী কোরবানির ইদের সময় স্বল্প মূল্যে চামড়া কেনেন। এগুলো তিনি নিজ বাড়িতেই প্রক্রিয়াজাত ও গুদামজাত করেন। কিন্তু চামড়া প্রক্রিয়াকরণ ও গুদামজাতকরণ বিষয়ে তিনি কোনো প্রশিক্ষণ বা পরামর্শ নেননি। তিনি নির্দিষ্ট এলাকার পরিবর্তে নিজের বাড়িতেই চামড়ার গুদাম করেন। পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে তিনি সঠিক উপায়ে সংরক্ষণও করতে পারেননি। এতে তার সব চামড়া নষ্ট হয়ে যায়। তাই বলা যায়, রহমত আলীর ব্যবসায়িক জ্ঞানের অভাবেই তার উদ্যোগটি ব্যর্থ হয়েছে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা · সৃজনশীল

রহমত আলীর উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণটি ব্যাখ্যা করো।

উদ্দীপক

রহমত আলী কোরবানির সময় স্বল্প মূল্যে পশুর চামড়া কিনে নিজ বাড়িতেই প্রক্রিয়াজাত করে গুদামজাত করেন। কিন্তু চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম না জানার কারণে সব চামড়া নষ্ট হয়ে যায়। এর ফলে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এবং তিনি ব্যবসায়িকভাবে সর্বশান্ত হন।

Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019

উত্তর

লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ।

উত্তর

যে কোনো নির্দিষ্ট ক্ষেত্রে সরকার কর্তৃক সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হলো সরকারি পৃষ্ঠপোষকতা। ব্যবসায়ের ক্ষেত্রে সরকার একটি গুরুত্বপূর্ণ পক্ষ। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে সরকার দেশের ব্যবসায় পরিবেশের উন্নয়ন করে। কর মওকুফ, স্বল্প বা বিনা সুদে মূলধন সরবরাহ প্রভৃতি সরকার প্রদত্ত সুবিধা। এরূপ সুবিধা বা পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসায়ীরা সহজে ব্যবসায় স্থাপন ও সম্প্রসারণ করতে পারে। তাই ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ।

উত্তর

রহমত আলীর উদ্যোগটি ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো তার ব্যবসায়িক জ্ঞানের অভাব। ব্যবসায় একটি ঝুঁকিপূর্ণ ও সৃজনশীল কাজ। এটি শুরু করার আগে উদ্যোক্তাকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই যথাযথ জ্ঞান অর্জন করতে হয়। প্রশিক্ষণ, পরামর্শ, পূর্ব অভিজ্ঞতা প্রভৃতির মাধ্যমে একজন উদ্যোক্তা তার কাঙ্ক্ষিত বিষয়ে শিক্ষা নিতে পারে। উদ্দীপকের রহমত আলী কোরবানির ইদের সময় স্বল্প মূল্যে চামড়া কেনেন। এগুলো তিনি নিজ বাড়িতেই প্রক্রিয়াজাত ও গুদামজাত করেন। কিন্তু চামড়া প্রক্রিয়াকরণ ও গুদামজাতকরণ বিষয়ে তিনি কোনো প্রশিক্ষণ বা পরামর্শ নেননি। তিনি নির্দিষ্ট এলাকার পরিবর্তে নিজের বাড়িতেই চামড়ার গুদাম করেন। পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে তিনি সঠিক উপায়ে সংরক্ষণও করতে পারেননি। এতে তার সব চামড়া নষ্ট হয়ে যায়। তাই বলা যায়, রহমত আলীর ব্যবসায়িক জ্ঞানের অভাবেই তার উদ্যোগটি ব্যর্থ হয়েছে।

উত্তর

উদ্দীপকের রহমত আলীর চামড়ার ব্যবসায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। পরিবেশ দূষণের ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বাধাগ্রস্ত হয়। শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। অপরিকল্পিত শিল্পায়ন পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বায়ু, পানি, মাটি প্রভৃতি দূষণের মাধ্যমে শিল্পায়ন পরিবেশের ক্ষতি করে। উদ্দীপকের রহমত আলী একজন চামড়া ব্যবসায়ী। তিনি নিজ বাড়িতেই চামড়া প্রক্রিয়াজাত ও গুদামজাত করেন। তিনি চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম জানেন না। ফলে সব চামড়া নষ্ট হয়ে যায়। এতে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। আর রহমত আলী ব্যবসায়িকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হন। রহমত আলীর চামড়া ব্যবসায়ের ওপর কোনো ব্যবসায়িক জ্ঞান নেই। তাই তিনি নির্দিষ্ট এলাকার পরিবর্তে নিজের বাড়িতেই গুদাম তৈরি করেন। এতে চামড়া প্রক্রিয়াজাত করার সময় প্রচুর বর্জ্য তৈরি হয়। এগুলো এলাকার নদী-নালায় পড়ে পানি দূষিত করে। এছাড়া চামড়া থেকে দুর্গন্ধ তৈরি হয়। ফলে আশপাশের মানুষ বায়ু দূষণের শিকার হয়। তার গুদামজাত চামড়াগুলো নষ্ট হওয়ায় জীবাণু তৈরি হতে পারে। এতে স্থানীয় মানুষ রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এভাবে রহমত আলীর অপরিকল্পিত শিল্প স্থাপনের কারণে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। তাই বলা যায়, চামড়া ব্যবসায়টির কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-২ : ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত ভাগ?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীয় উৎপাদন বৃদ্ধি iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহিমা একজন আত্মপ্রত্যয়ী নারী উদ্যোক্তা। এইচ,এস,সি পাসের পর সে ব্যবসা করার কথা চিন্তা করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ব্লক, বাটিক ও এমব্রয়ডারির ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে ৫০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তার তৈরি পোশাক দেশের বিভিন্ন শোরুমে বিক্রি হয়।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
ব্যবসায় উদ্যোগ কাকে বলে?
খ
ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ
উদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

ব্যবসায় উদ্যোগ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গাজীপুরের ফরিদুল ইসলাম একটি বোতাম কারখানায় মাত্র ২,৫০০ টাকার বেতনে চাকরি করতেন। পরবর্তীতে তিনি কিছু পুরাতন মেশিন নিয়ে নিজেই একটি বোতাম তৈরির কারখানা স্থাপন করেন। বর্তমান তার প্রতিষ্ঠানে ১০৭ জন শ্রমিক কাজ করে, কারখানায় উৎপাদিত বোতাম দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?
খ
সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?
গ
জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।
ঘ
উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্পখাতের অবদান কত নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব- i. বিনিয়োগ বৃদ্ধি ii. জাতীযউদ্যোক্তা হিসাবে রহিমা কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে তা বিশ্লেষণ কর।একজন সফল উদ্যোক্তা হিসেবে রহিমার মধ্যে কোন গুণগুলো বিদ্যমান তা ব্যাখ্যা কর।ব্যবসায় উদ্যোগ গড়ে উঠার ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?ব্যবসায় উদ্যোগ কাকে বলে?উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করে আনন্দ পান কেন?উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?উদ্দীপকে জনাব ফরিদুল ইসলামের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।জনাব ফরিদুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণাবলি পরিলক্ষিত হয়েছে তা বর্ণনা কর।সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়?সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্য কোনটি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।