শামসুল আলমের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।
উত্তর: শামসুল আলমের ব্যবসায়টি নিষ্কাশন শিল্পের অন্তর্গত। এ শিল্পের উপাদানগুলো মূলত প্রাকৃতিক হয়। ভূগর্ভ, পানি বা বায়ু থেকে এ প্রাকৃতিক সম্পদগুলো আহরণ করা হয়। এতে সাধারণ মানুষের নাগালের বাইরের বস্তুকে ব্যবহারের আওতায় আনা হয়। খনি থেকে কয়লা উত্তোলন, নদী থেকে মাছ আহরণ প্রভৃতি এ শিল্পের অন্তর্গত। উদ্দীপকের শামসুল আলম একজন জেলে। তিনি স্থানীয় জেলেদের নিয়ে মেঘনার মোহনা থেকে ইলিশ মাছ ধরেন। এ মাছ প্রাকৃতিক সম্পদ। নদী থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় জেলেরা মাছ আহরণ করেন। এরপর তা বিক্রি করা হয়। এভাবে মাছগুলো মানুষের খাওয়ার উপযোগী হয়। এসব বৈশিষ্ট্যের সাথে নিষ্কাশন শিল্পের মিল আছে। তাই বলা যায়, শামসুল আলমের কাজটি নিষ্কাশন শিল্পের সাথে জড়িত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
শামসুল আলমের ব্যবসায়টি কোন শিল্পের অন্তর্গত তা বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর