কোম্পানির নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় ব্যাখ্যা করো।
উত্তর: কোম্পানি গঠনের প্রমাণ হিসেবে নিবন্ধক কর্তৃক ইস্যুকৃত পত্র হলো নিবন্ধনপত্র। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয়। এ পর্যায়ে কোম্পানি নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হয়। এরপর নির্ধারিত ফি ও প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের কাছে জমা দিতে হয়। নিবন্ধক সন্তুষ্ট হলে নিবন্ধন বইতে কোম্পানির নাম তালিকাভুক্ত করে নিবন্ধনপত্র দেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
কোম্পানির নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায় ব্যাখ্যা করো।
উত্তর