শফিউল আলমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: শফিউল আলমের কর্মকাণ্ডে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে। এ ধরনের নেতৃত্বে নেতা একাই সব ক্ষমতার অধিকারী হন। তিনি শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না। নেতা কর্মীদের মতামত বা পরামর্শ নেন না। তিনি কর্মীদের চাপ দিয়ে কাজ আদায় করে নেন। উদ্দীপকের শফিউল আলম 'শফি ট্রেডার্স'-এর মালিক। তিনি নিজের কাজের জবাবদিহি করেন না। কর্মীদের ওপর তার আস্থা নেই। এজন্য নিজের সিদ্ধান্তই কর্মীদের ওপর চাপিয়ে দেন। তিনি সবসময় কর্মীদের ওপর খারাপ মনোভাব পোষণ করেন। কর্মীদেরকে ভয়-ভীতি দেখিয়ে তিনি কাজ আদায় করে নেন। এসব বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। সুতরাং, শফিউল আলম তার প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
শফিউল আলমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka, Rajshahi, Sylhet, Jessore, Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর