উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] শিল্প প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'B [গণিত] প্রতিষ্ঠানটি সেবা পরিবেশক শিল্পের অন্তর্গত, যার যথেষ্ট গুরুত্ব আছে। এ শিল্পের মাধ্যমে মানুষকে সেবা দেওয়া হয়। ফলে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হয়। বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন এবং বিতরণ, ব্যাংকিং ও স্বাস্থ্য সেবা প্রভৃতি এ শিল্পের অন্তর্গত। উদ্দীপকে 'B [গণিত] প্রতিষ্ঠানের দুই ধরনের সেবার বিষয়ে উল্লেখ আছে। এই প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করা হয়। আর এসব কাজ মূলত সেবা শিল্পের মাধ্যমে করা হয়। উক্ত শিল্পের মাধ্যমে দেশের মানুষ গ্যাস ও বিদ্যুৎ সেবা পাচ্ছে। ফলে দেশের মানুষ উপকৃত হচ্ছে। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক হচ্ছে। এছাড়া, এ শিল্প প্রতিষ্ঠার কারণে সেখানে মানুষের কর্মসংস্থান হচ্ছে। তাদের আয় ও জীবনমান বাড়ছে। ফলে সমাজ ও দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সুতরাং, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে 'B [গণিত] প্রতিষ্ঠানের মতো সেবা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'B শিল্প প্রতিষ্ঠানটির গুরুত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur, Comilla, Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর