জনাব ইকবালের ব্যবসায় প্রকল্প প্রণয়নের পদক্ষেপটি মূল্যায়ন করো।
উত্তর: জনাব ইকবাল ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ ও মূল্যায়নের পদক্ষেপ নিয়েছেন। একজন সম্ভাবনাময় উদ্যোক্তা তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করেন। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তিনি একটি সম্ভাব্য তালিকা তৈরি করেন। এরপর দুইটি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন করে প্রকল্প নির্বাচন করেন। এর একটি হলো ম্যাক্রোস্ক্রিনিং (জনসংখ্যা, অর্থনৈতিক পরিবেশ) ও অন্যটি হলো মাইক্রোস্ক্রিনিং (বাজার চাহিদা, বাণিজ্যিক দিক)। উদ্দীপকের জনাব ইকবাল 'ইকবাল কনফেকশনারি' প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। এটি বাস্তবায়নের জন্য তিনি বাজারে নির্দিষ্ট পণ্যের চাহিদা ও গ্রহণযোগ্যতা যথাযথভাবে নিরূপণ করেন। এক্ষেত্রে জনগণের জীবনযাত্রার মান, ভোক্তার আয় প্রভৃতির ফলাফল অনুকূল হওয়ায় কারখানাটি স্থাপন করেন। জনাব ইকবাল ব্যবসায়টি শুরুর ক্ষেত্রে ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করেন। তিনি প্রকল্প ধারণা চিহ্নিত করার আগে এর প্রয়োজনীয়তা আছে কিনা তা যাচাই করেন। এছাড়া ধারণাটি মূল্যায়নের জন্য ম্যাক্রোস্ক্রিনিং-এর অর্থনৈতিক পরিবেশ বিবেচনা করেন। আবার মাইক্রোস্ক্রিনিং-এর বাজার চাহিদাও যাচাই করেন। এভাবে সঠিকভাবে প্রকল্প প্রণয়ন করায় প্রতিষ্ঠানটি দ্রুত সফলতা পেয়েছে। অতএব, ম্যাক্রো ও মাইক্রোস্ক্রিনিং-এর উপাদান যাচাই করে জনাব ইকবালের প্রকল্প ধারণা চিহ্নিতকরণ ও মূল্যায়ন পদক্ষেপটি যথার্থ হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৬ : ব্যবসায় পরিকল্পনা · সৃজনশীল
জনাব ইকবালের ব্যবসায় প্রকল্প প্রণয়নের পদক্ষেপটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur, Comilla, Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর