উদ্দীপকে প্রকৌশলী জনাব রাইজুলকে আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যায়- এর সপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: প্রকৌশলী জনাব রাইজুলকে আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যায়। একজন আদর্শ নেতার মধ্যে সব ধরনের গুণ থাকতে হয়। নেতা কর্মীদের দিয়ে কাজ করান। এজন্য তাদের উৎসাহ দিয়ে কাজ আদায় করতে হয়। এছাড়া নেতার জেন্ডার সচেতনতা, ঝুঁকি নেওয়ার মানসিকতা ও পরিশ্রমী হতে হয়। উদ্দীপকের প্রকৌশলী জনাব রাইজুল তার কারখানায় নারী-পুরুষ উভয়ের কাজের ভেদাভেদ করেন না। তিনি জেন্ডার সচেতন বলে সকলের জন্য উপযুক্ত পারিশ্রমিক নির্ধারণ করেন। যারা ভালো কাজ করে তাদেরকে তিনি পুরস্কার দেন। এতে কাজের প্রতি কর্মীদের আগ্রহ বাড়ে ও কাজের মান ভালো হয়। ফলে লক্ষ্য অর্জন করা সহজ হয়। জনাব রাইজুল অনেক ঝুঁকিপূর্ণ কাজ হাতে নেন। অর্থাৎ, তার মধ্যে ঝুঁকি নেওয়ার সাহসিকতা আছে। এ কাজগুলো তিনি দক্ষতার সাথে করে বেশি মুনাফা অর্জন করেন। তার এ গুণগুলো একজন নেতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর কারণেই জনাব রাইজুলের প্রতিষ্ঠান একটি সফল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাই তাকে একজন আদর্শ নেতা বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে প্রকৌশলী জনাব রাইজুলকে আদর্শ নেতা হিসেবে বিবেচনা করা যায়- …
উদ্দীপক
Dinajpur, Comilla, Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর