প্রকৌশলী জনাব রাইজুলের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? বর্ণনা করো।
উত্তর: প্রকৌশলী জনাব রাইজুলের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের সাথে সম্পৃক্ত। ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য, দক্ষ ও উৎসাহী না হলে অন্য উপাদান (যন্ত্রপাতি, কাঁচামাল) মানসম্পন্ন হলেও সদ্ব্যবহার করা যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গঠনের প্রয়োজন হয়। এটি ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজের মাধ্যমে সম্ভব করা যায়। উদ্দীপকের প্রকৌশলী জনাব রাইজুল তার কারখানার জন্য কিছু অভিজ্ঞ লোক নিয়োগ দেন। আর কিছু নতুন ব্যক্তি নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেন। কিছুদিন পরে তিনি একজন কর্মীকে দুর্নীতির জন্য চাকরি থেকে অপসারণ করেন। মূলত প্রতিষ্ঠানে উপযুক্ত কর্মবাহিনী গঠনের জন্যই তিনি কাজ করেন। এ কাজ কর্মীসংস্থানের বিভিন্ন পর্যায়ে করা হয়। সুতরাং, জনাব রাইজুল ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রকৌশলী জনাব রাইজুলের প্রথম পর্যায়ের কাজটি ব্যবস্থাপনার কোন কাজের …
উদ্দীপক
Dinajpur, Comilla, Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর