উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব শাহজাহান ও শাহ আলম দুই বন্ধু। জনাব শাহজাহান ভারত থেকে ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণ নিয়ে আবহমান বাংলার বিভিন্ন বিষয়ে ছবি তুলে এনেছেন। তার সৃষ্ট কর্মের গুরুত্বপূর্ণ ছবিগুলো চুক্তির মাধ্যমে নিবন্ধন করেছেন। শাহ আলম বিভিন্ন খেলনা সামগ্রী ও যন্ত্রপাতি আমদানি করেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার পণ্য বিনষ্ট হওয়ায় তিনি হতাশায় পড়েন। পরবর্তী সময়ে চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের সহায়তায় নতুনভাবে ব্যবসায় পরিচালনা করেন এবং বর্তমানে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। Q. জনাব শাহজাহানের ফটোগ্রাফি নিবন্ধন কিসের অন্তর্গত?
ক. কপিরাইট
খ. ট্রেডমার্ক
গ. পেটেন্ট
ঘ. সার্ভিস মার্ক
উত্তর: কপিরাইট
SSC ব্যবসায় উদ্যোগ Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · MCQ