আদর্শ নেতার গুণাবলির আলোকে 'শান্তা এন্টারপ্রাইজ' এর মালিকের গুণাবলি মূল্যায়ন করো।
উত্তর: আদর্শ নেতার গুণাবলির আলোকে 'শান্তা এন্টারপ্রাইজ' এর মালিকের মধ্যে জেন্ডার সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীলতার গুণ প্রকাশ পায়। একজন আদর্শ নেতার কাজ হচ্ছে লক্ষ্য বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মীদের উৎসাহিত করা ও পরিচালনা করা। তিনি তার বিশেষ গুণাবলির মাধ্যমে প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যান। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখেন। উদ্দীপকের মি. সুমন 'শান্তা এন্টারপ্রাইজ' এর মালিক। তিনি নারী-পুরুষ নির্বিশেষে কর্মীদেরকে সমভাবে মূল্যায়ন করেন। নারী-পুরুষ উভয়ের প্রতিই তিনি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল থাকেন। এতে তার প্রতিষ্ঠানে নারী-পুরুষের পক্ষপাতহীনতা বজায় থাকে। উভয় পক্ষই সন্তুষ্ট মনোভাব নিয়ে কাজ করে। এটি জেন্ডার সচেতনতার মূল বিষয়। এ গুণটি মি. সুমনের মধ্যে প্রকাশ পায়। এছাড়া প্রতিষ্ঠানের সব বিষয়ে মি. সুমনের দক্ষতা থাকার কারণে কর্মীদেরকে সুষ্ঠুভাবে দায়িত্ব ভাগ করে দেন। এখানে তার কাজে সাংগঠনিক দক্ষতা গুণটি ফুটে ওঠে। এর মাধ্যমে কর্মীরা যার যার দায়িত্ব বুঝে সুষ্ঠুভাবে কাজ করতে পারে। আর দায়িত্বের প্রতি নেতার এ ধরনের একাগ্রতা ও দায়িত্বশীলতা অনুসারীদের জন্য অনুপ্রেরণার কারণ হয়। সকলের প্রতি সহযোগিতার মনোভাব প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে। এ কারণে উদ্দীপকের কর্মীরাও পারস্পরিক সহযোগিতায় প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। সুতরাং, 'শান্তা এন্টারপ্রাইজ'-এর মালিককে তার গুণাবলির আলোকে আদর্শ নেতা বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
আদর্শ নেতার গুণাবলির আলোকে 'শান্তা এন্টারপ্রাইজ' এর মালিকের গুণাবলি…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর