ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎসটি ব্যাখ্যা করো।
উত্তর: ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎসটি হলো বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাকেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যবসায়ীদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি নগদ অর্থ ধার দিয়ে থাকে। এ ব্যাংকগুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহের প্রধান উৎসটি ব্যাখ্যা করো।
উত্তর