উদ্দীপকের আলোকে মি. শিপনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মি. শিপনের নেতৃত্বের ধরন হলো আমলাতান্ত্রিক। এ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন। কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখে এবং তা পালনে বাধ্য থাকে। আর কর্মীরা সবসময় শৃঙ্খলার সাথে কাজ করে। উদ্দীপকে মি. শিপন একটি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর। তার প্রতিষ্ঠানের কর্মীরা মালিকের আদেশ ও তাদের ওপর অর্পিত দায়িত্বকে আদর্শ মনে করে। আর তা যথাযথভাবে পালনে সচেষ্ট থাকে। মি. শিপনের কাছ থেকে কোনো আদেশ পাওয়ার সাথে সাথেই তারা তা পালনে বাধ্য হয়ে ওঠে। তাদের কাছে আদেশদাতার চেয়ে কাজের আদেশ ও শৃঙ্খলাই মুখ্য বিষয়। এসব বৈশিষ্ট্যের সাথে আমলাতান্ত্রিক নেতৃত্বের মিল পাওয়া যায়। সুতরাং, মি. শিপন আমলাতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. শিপনের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর