'মাইশা অ্যান্ড কোং' এর গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো।
উত্তর: 'মাইশা অ্যান্ড কোং' এর গঠন প্রক্রিয়া ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী সম্পন্ন হবে। ১৯৯৪ সালের কোম্পানি আইনে কোম্পানি সংগঠনের গঠন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। আইন অনুযায়ী কোম্পানি উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধনপত্র সংগ্রহ ও কার্যারম্ভ – এ চারটি ধারাবাহিক পর্যায়ে গঠিত হয়। উদ্দীপকের রিমি ও রিনি 'মাইশা অ্যান্ড কোং' নামে আইনসৃষ্ট একটি প্রতিষ্ঠান স্থাপন করতে চান। এজন্য তারা মূলধন সংগ্রহের উপায়ে সিদ্ধান্ত নেন। এরপর নিবন্ধনের জন্য নিবন্ধকের অফিসে ফি জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করেন। কিন্তু আবেদনপত্র জমা দেওয়ার পরেও প্রতিষ্ঠানটি কাজ শুরু করতে পারেনি। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী 'মাইশা অ্যান্ড কোং' চারটি ধারাবাহিক পর্যায়ে গঠিত হবে। সদস্য সংখ্যা বিবেচনায় প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ পর্যায়ে রিমি ও রিনি एकत्र হয়ে কোম্পানির নাম ও মূলধন সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেন। এরপর দলিলপত্র প্রণয়ন পর্যায়ে তারা স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলি প্রস্তুত করেন। উক্ত দলিলপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করা হয়। নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে রিমি ও রিনির 'মাইশা অ্যান্ড কোং' বর্তমানে এ পর্যায়ে আছে। তাদের জমাকৃত আবেদনপত্র, সকল দলিলপত্র যাচাই করে নিবন্ধক সন্তুষ্ট হলে প্রতিষ্ঠানটির নাম নিবন্ধন বইতে তালিকাভুক্ত করবেন এবং নিবন্ধনপত্র প্রদান করবেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি হওয়ায় প্রতিষ্ঠানটি নিবন্ধনপত্র পেলেই কাজ শুরু করতে পারবে, কার্যারম্ভের অনুমতিপত্র লাগবে না। এই গঠন প্রক্রিয়া অনুসরণ করেই 'মাইশা অ্যান্ড কোং' প্রতিষ্ঠা করা হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
'মাইশা অ্যান্ড কোং' এর গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর