উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব শফিকের বনানী নিউমার্কেট এলাকায় দুটি জেনারেল স্টোর আছে। দোকান খোলা থাকার সময় বিক্রীত পণ্য নির্ধারণ বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত। কর্মীদের ছুটি প্রদানের ক্ষেত্রেও তিনি আপোষহীন। তবে তাদের ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধায় তিনি সবসময় তাদের পাশে থাকেন এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা করেন। বর্তমানে তিনি যাত্রাবাড়ী রোডের বাসিন্দাদের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে দোকানের একটি শাখা স্থাপনের চিন্তা করেছেন এবং আগের দোকানে দুইজন অভিজ্ঞ কর্মচারীকে ঐ দোকানে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। Q. যাত্রাবাড়ী রোডে নতুন শাখা খোলার ক্ষেত্রে জনাব শফিকের সম্পাদিত ব্যবস্থাপকীয় কাজটি হচ্ছে-
ক. সমন্বয়
খ. নির্দেশনা
গ. নিয়ন্ত্রণ
ঘ. পরিকল্পনা
উত্তর: পরিকল্পনা
SSC ব্যবসায় উদ্যোগ Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · MCQ