উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব শফিকের বনানী নিউমার্কেট এলাকায় দুটি জেনারেল স্টোর আছে। দোকান খোলা থাকার সময় বিক্রীত পণ্য নির্ধারণ বিষয়ে তার সিদ্ধান্ত চূড়ান্ত। কর্মীদের ছুটি প্রদানের ক্ষেত্রেও তিনি আপোষহীন। তবে তাদের ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধায় তিনি সবসময় তাদের পাশে থাকেন এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা করেন। বর্তমানে তিনি যাত্রাবাড়ী রোডের বাসিন্দাদের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে দোকানের একটি শাখা স্থাপনের চিন্তা করেছেন এবং আগের দোকানে দুইজন অভিজ্ঞ কর্মচারীকে ঐ দোকানে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। Q. জনাব শফিক একজন- i. স্বৈরতান্ত্রিক নেতা ii. জেন্ডার সচেতনতা গুণসম্পন্ন iii. মানবীয় সম্পর্ক অনুধাবনসম্পন্ন নেতা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
SSC ব্যবসায় উদ্যোগ Board papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · MCQ