মাহমুদের খামার স্থাপনে মি. শহিদের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উত্তর: মাহমুদের খামার স্থাপনে মি. শহিদ উদ্যোগ নিতে অনুপ্রেরণাদানকারী হিসেবে ভূমিকা পালন করেছেন। যেকোনো কাজে অনুপ্রেরণা ইতিবাচক ভূমিকা রাখে। তেমনি উদ্যোক্তারাও অনুপ্রেরণা পেলে সফলতা অর্জনে উদ্বুদ্ধ হয়। পরামর্শ দেওয়া, প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা প্রভৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। উদ্দীপকের মি. শহিদ একজন উদ্যোক্তা। তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে আত্মকর্মসংস্থান পেশাকে ইতিবাচকভাবে উপস্থাপন করেন। এছাড়াও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা পাওয়ার বিভিন্ন উপায় ও পথ দেখিয়ে দেন। তার বক্তব্য শুনেই মাহমুদ খামার করার প্রতি উৎসাহিত হন এবং এ কাজের অনুপ্রেরণা পান। তাই বলা যায়, মাহমুদের খামার স্থাপনে মি. শহিদ উদ্যোগ নিতে অনুপ্রেরণাদানকারী হিসেবে ভূমিকা পালন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
মাহমুদের খামার স্থাপনে মি. শহিদের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর