'আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর'- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: 'আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ওপর'- উক্তিটি সঠিক বলে আমি মনে করি। যেকোনো ব্যবসায় গঠন ও পরিচালনায় উপযুক্ত ক্ষেত্র নির্বাচন অত্যন্ত জরুরি। এতে সফলতার পথ সুগম হয়। এছাড়া উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের মাধ্যমে ব্যয় সাশ্রয় করে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। উদ্দীপকে নাহিদা আকতার স্বল্প শিক্ষিত একজন মহিলা। তিনি কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নেন। সেটিকে কাজে লাগিয়ে তিনি সরিষার তেল প্রস্তুত করার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি মেশিন কিনে তেল উৎপাদন শুরু করেন। উৎপাদিত পণ্যের মান ভালো হওয়ায় এক বছরের মধ্যে তিনি সফলতার মুখ দেখেন। এক্ষেত্রে তিনি আত্মকর্মসংস্থানমূলক কাজের সাথে জড়িত আছেন। নাহিদা আকতারের এলাকায় ও আশপাশে প্রচুর সরিষা উৎপাদন হয়। এ বিষয়টি চিন্তা করেই তিনি সরিষার তেল উৎপাদন করেন। এক্ষেত্রে তিনি ন্যায্য মূল্যে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল বা সরিষা সংগ্রহ করতে পারেন। এভাবে তার ব্যয় কম হয় বলে মুনাফা বেশি হয়। তিনি এক বছরের মধ্যে সফলতার মুখ দেখেন। তাই সামগ্রিক দিক বিবেচনায় বলা যায়, নাহিদা আকতারের ব্যবসায়ের ক্ষেত্রে উপযুক্ত ক্ষেত্র নির্বাচন করাই তার সাফল্যের মূল কারণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
'আত্মকর্মসংস্থানমূলক ব্যবসায়ের সাফল্য নির্ভর করে উপযুক্ত ক্ষেত্র নি…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর