স্বল্প ও নিম্নবিত্তের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠনটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: স্বল্প ও নিম্নবিত্তের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠন সমবায় সমিতির ভূমিকা রয়েছে। অন্যান্য ব্যবসায় সংগঠন থেকে ভিন্ন আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে সমবায় সংগঠন। এটির সদস্যরা প্রধানত সমাজের সমশ্রেণি-সমপেশার নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের। সমবায় সমিতির উদ্দেশ্য সমাজের এই সুবিধা বঞ্চিত শ্রেণির মানুষদের পরস্পরের সহযোগিতা, একতার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলা। উদ্দীপকে ২য় পর্যায়ে একটি ব্যবসায় সংগঠনের কথা উল্লেখ আছে। যেটির মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। আত্মনির্ভরশীলতা অর্জনই ব্যবসায় সংগঠনটির মূল উদ্দেশ্য। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ওপর এ সংগঠনের সফলতা নির্ভর করে। উদ্দীপকের ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠনটি বৈশিষ্ট্যের দিক থেকে সমবায় সমিতির সাথে সাদৃশ্যপূর্ণ। সমবায় সমিতি কাজ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের একত্র করে। এই ব্যবসায় সংগঠনটির জন্য নিম্নবিত্তরা সহজশর্তে ঋণ পাচ্ছে। ফলে মহাজনের চড়া সুদ থেকে এরা বেঁচে যাচ্ছে। সমিতির সদস্যরা বেশিরভাগই কৃষক, মৎস্যজীবী হওয়ায় তারা সমিতির সহায়তায় তাদের পণ্য ন্যায্য মূল্যে সরাসরি ক্রেতার কাছে বিক্রি করতে পারছে। এভাবে সংগঠনটি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই বলা যায়, স্বল্প ও নিম্নবিত্তের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ২য় পর্যায়ের ব্যবসায় সংগঠন সমবায় সমিতির ভূমিকা রয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
স্বল্প ও নিম্নবিত্তের আর্থ-সামাজিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত ২য় পর্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর