নিখিল সাহেবের কর্মরত প্রতিষ্ঠানটি কি চিরন্তন অস্তিত্বের অধিকারী? বর্ণনা করো।
উত্তর: নিখিল সাহেবের কর্মরত প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় ব্যবসায়, যা চিরন্তন অস্তিত্বের অধিকারী। সরকার কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে রাষ্ট্রীয় ব্যবসায় বলে। এই ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হলো জনসেবা বা জনকল্যাণ। বিশেষ আইন দ্বারা গঠিত হয় বলে এ জাতীয় ব্যবসায় কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী। স্বতন্ত্র ব্যক্তিসত্তার অধিকারী হওয়ার কারণে এই ব্যবসায় চিরন্তন অস্তিত্বের অধিকারী। উদ্দীপকে নিখিল সাহেব একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য জনসেবা বা জনকল্যাণ। মুনাফা অর্জন তার কর্মরত প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। এজন্য নিখিল সাহেবের কর্মরত প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্ভুক্ত। এই ব্যবসায় সরকার বা রাষ্ট্রের বিশেষ আদেশবলে গঠিত। আইনের মাধ্যমে এ ব্যবসায় গঠিত ও পরিচালিত হয় বলে কোনো ব্যক্তি মৃত্যু কিংবা দেউলিয়ায় ব্যবসায়ে প্রভাব পড়ে না। যেকোনো পরিস্থিতিতেই ব্যবসায়ের কার্যক্রম চালু থাকে। তাই নিখিল সাহেবের কর্মরত প্রতিষ্ঠানটি চিরন্তন অস্তিত্বের অধিকারী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
নিখিল সাহেবের কর্মরত প্রতিষ্ঠানটি কি চিরন্তন অস্তিত্বের অধিকারী? বর…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর