সুশান্ত ট্রেডার্স এর লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত পদক্ষেপগুলো মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে 'সুশান্ত ট্রেডার্স'-এর লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ ব্যবস্থাপনা ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। পূর্বনির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলি (পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ) ব্যবস্থাপনার অন্তর্গত। প্রতিষ্ঠানে সফলতা পেতে হলে এ কাজগুলো দক্ষতার সাথে করা আবশ্যক। উদ্দীপকের মি. সুশান্ত দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসায় করে আসছেন। তিনি কর্মীদের কাজের নির্দেশনা দেন। আর তা বাস্তবায়নে তাদেরকে প্রশিক্ষিত করে তোলেন। এরপর নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা তিনি তদারকি করেন। তিনি কর্মীদেরকে প্রেষণা দেন। এসব কাজ ব্যবস্থাপনার আওতাভুক্ত। মি. সুশান্ত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনার কাজগুলো সম্পন্ন করেন। তিনি এ কাজগুলো দক্ষতার সাথে ও সঠিকভাবে করেন। তার দক্ষ ব্যবস্থাপনার কারণে সামগ্রিক কাজে শৃঙ্খলা বজায় থাকে। তার সঠিক নির্দেশনায় কর্মীরাও নির্ভুলতার সাথে কাজ করে। এছাড়া, কর্মীরা পুরস্কার ও পদোন্নতির আশায় উৎসাহ নিয়ে দায়িত্ব পালনে সচেষ্ট হয়। এভাবে তার প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা সহজে অর্জিত হয়। সুতরাং, দক্ষ ব্যবস্থাপনাই সুশান্ত ট্রেডার্স এর সফলতা অর্জনে ভূমিকা রাখে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
সুশান্ত ট্রেডার্স এর লক্ষ্যমাত্রা অর্জনে গৃহীত পদক্ষেপগুলো মূল্যায়ন…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর