উদ্দীপকের আলোকে মি. সুশান্তের প্রধান কাজটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের আলোকে মি. সুশান্তর প্রধান কাজটি হলো ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অন্যদের দিয়ে কাজ আদায়ের কৌশল। এক্ষেত্রে মানবীয় (কর্মী) ও অমানবীয় (কাঁচামাল যন্ত্রপাতি) উপকরণসমূহের সঠিক ব্যবহার করা হয়। একজন ব্যবস্থাপক দক্ষভাবে এগুলো ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করতে পারেন। উদ্দীপকের মি. সুশান্ত 'সুশান্ত ট্রেডার্স' এর মালিক। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্মীদের কাজের নির্দেশনা দেন। আর কর্মীরা যাতে দক্ষভাবে কাজ করতে পারে সেজন্য তাদের প্রশিক্ষণ দেন। এছাড়া, কর্মীরা নির্দেশনা অনুযায়ী কাজ করছে কিনা তা তদারকি করেন। অর্থাৎ, তিনি কাজ নিয়ন্ত্রণ করেন। আর ভালো কাজের জন্য পুরস্কার ও পদোন্নতির ব্যবস্থা করেন। এটি প্রেষণার সাথে সম্পর্কিত। এ কাজগুলো ব্যবস্থাপনার বিভিন্ন কাজের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. সুশান্ত ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত আছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে মি. সুশান্তের প্রধান কাজটি বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর