ব্যবসায়টিতে রায়ান কোন ধরনের অংশীদার? বর্ণনা করো।
উত্তর: ব্যবসায়টিতে রায়ান একজন সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে নাবালককে সুবিধা দেওয়ার জন্য ব্যবসায়ের অংশীদার করা যায়। এক্ষেত্রে নাবালকের দায় ব্যবসায়ে বিনিয়োগিত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তাই নাবালক ব্যবসায়ের সীমিত অংশীদার হিসেবে বিবেচিত হয়। উদ্দীপকে সাহিলা, সাদাফ ও সামান্থার প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট হলো 'ট্রিপল এস'। এটি দীর্ঘ তিন বছর যাবত সফলতার সাথে ব্যবসায় করে আসছে। সড়ক দুর্ঘটনায় সামান্থা মৃত্যুবরণ করলে তার ১২ বছর বয়সী ছেলে রায়ানকে অংশীদার করা হয়। অর্থাৎ, রায়ানও ব্যবসায়ের অংশীদার। কিন্তু আইন অনুযায়ী ১৮ বছর না হওয়া পর্যন্ত রায়ান ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারবে না। এছাড়া তার দায় ব্যবসায়ে মূলধন পর্যন্ত সীমাবদ্ধ। এসব বৈশিষ্ট্যের সাথে সীমিত অংশীদারের মিল আছে। তাই নাবালক হিসেবে রায়ান সীমিত অংশীদার হিসেবে গণ্য হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
ব্যবসায়টিতে রায়ান কোন ধরনের অংশীদার? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর