শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন হয় এবং সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। এর শেয়ার জনসাধারণের কাছে অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে। এতে অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের রাহাত ও তার ২০ জন বন্ধু মিলে একটি চামড়া ও রাবার শিল্প স্থাপন করেন। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। এজন্য তারা কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়নের চিন্তা করছেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। তাই তারা ব্যবসায়ের ধরন পরিবর্তন করে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করেন। উদ্দীপকের রাহাত ও তার বন্ধুরা তাদের প্রতিষ্ঠিত কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তন করে। ফলে কোম্পানিটি জনগণের 'কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে। অর্থাৎ সহজেই ব্যবসায়ের অর্থসংস্থান হয়। এতে ব্যবসায়ের কাজ গতিশীল থাকে। ফলে ব্যবসায়ের পরিধি বাড়ে। তাই বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা লাভের জন্য উদ্দীপকের কোম্পানিটির পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি। এতে ব্যবসায়ের কাজ গতিশীল থাকে। ফলে ব্যবসায়ের পরিধি বাড়ে। তাই বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা লাভের জন্য উদ্দীপকের কোম্পানিটির পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্তের যৌক্তিকতা মূ…

উদ্দীপক

রাহাত ও তার ২০ জন বন্ধু মিলে চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি চামড়া ও রাবার শিল্প কারখানা স্থাপন করেন। উৎপাদিত পণ্যের গুণগতমান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। তারা কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়নের চিন্তা করছেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না। তাই তারা ব্যবসায়ের ধরন পরিবর্তন করে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করেন।

Mymensingh · 2021

উত্তর

দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে, তাকে অংশীদারি ব্যবসায় বলে।

উত্তর

সরকার কর্তৃক নির্ধারিত নিবন্ধকের অফিসে অংশীদারি প্রতিষ্ঠানের চুক্তিপত্র সংরক্ষণ ও নাম তালিকাভুক্ত করাকে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলে। নিবন্ধিত অংশীদারি ব্যবসায় অপর অংশীদারের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য মামলা করতে পারে। এ ব্যবসায় তৃতীয় পক্ষের বিরুদ্ধেও মামলা করতে পারে। এছাড়া, পাল্টা পাওনা আদায়ে নিবন্ধিত অংশীদারি ব্যবসায় সুবিধা পায়। তাই নিবন্ধিত অংশীদারি ব্যবসায় উত্তম।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন ও সর্বোচ্চ পঞ্চাশ জন হয়ে থাকে। এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র কেনার আহ্বান জানাতে পারে না। উদ্দীপকের রাহাত ও তার ২০ জন বন্ধু মিলে চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি চামড়া ও রাবার শিল্প কারখানা স্থাপন করেন। অর্থাৎ কোম্পানিটির সদস্য সংখ্যা ২১ জন। এ ধরনের কোম্পানি নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের গুণগতমান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। তবে এটি অতিরিক্ত অর্থসংস্থানের জন্য জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে না। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লি. কোম্পানির সাথে সঙ্গতিপূর্ণ। তাই, উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন হয় এবং সর্বোচ্চ সদস্য শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে। এর শেয়ার জনসাধারণের কাছে অবাধে হস্তান্তরযোগ্য। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে। এতে অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকের রাহাত ও তার ২০ জন বন্ধু মিলে একটি চামড়া ও রাবার শিল্প স্থাপন করেন। এটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। উৎপাদিত পণ্যের গুণগত মান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। এজন্য তারা কারখানা সম্প্রসারণ ও আধুনিকায়নের চিন্তা করছেন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হচ্ছে না। তাই তারা ব্যবসায়ের ধরন পরিবর্তন করে শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহ করেন। উদ্দীপকের রাহাত ও তার বন্ধুরা তাদের প্রতিষ্ঠিত কোম্পানিটিকে প্রাইভেট থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তন করে। ফলে কোম্পানিটি জনগণের 'কাছ থেকে মূলধন সংগ্রহ করতে পারে। অর্থাৎ সহজেই ব্যবসায়ের অর্থসংস্থান হয়। এতে ব্যবসায়ের কাজ গতিশীল থাকে। ফলে ব্যবসায়ের পরিধি বাড়ে। তাই বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা লাভের জন্য উদ্দীপকের কোম্পানিটির পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি। এতে ব্যবসায়ের কাজ গতিশীল থাকে। ফলে ব্যবসায়ের পরিধি বাড়ে। তাই বৃহদায়তন ব্যবসায়ের সুবিধা লাভের জন্য উদ্দীপকের কোম্পানিটির পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায়
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন বৈশিষ্ট্যের দাবি রাখে? i. এটি একটি আইনসৃষ্ট ব্যবসায় সংগঠন ii. এটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান iii. এটি কৃত্রিম সত্তার অধিকারী নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেন। সেখানে ৫ জন সদস্য নিয়ে ১৯৯৪ সালের আইন মেনে ব্যবসায় করেন। তার পরিবারের আরও একজন সদস্য উক্ত প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত। Q. জনাব তসলিমের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায় সংগঠন?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের কোনটি সঠিক?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?

গভ. মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

X, Y, Z তিন বন্ধু। তারা একটি ব্যবসায় গঠন করে কাজ করছিল। হঠাৎ X ভিসা নিয়ে বিদেশে যেতে চাইল এবং তার শেয়ার চাচাতো ভাই B এর নিকট বিক্রয় করতে চাইলে ব্যর্থ হলো। পরে তারা ব্যবসায়ের পরিধি বাড়িয়ে জনগণের নিকট শেয়ার বিক্রয়ের পথ উন্মুক্ত করে দিলে X এর আর কোনো সমস্যা রইল না।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা · 2026

ক
পাবলিক লি. কোম্পানি কাকে বলে?
খ
বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।
গ
তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।
ঘ
'X′X^{\prime} এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনউদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : মি. তসলিম একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেনঅংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র হতে পারে- i. লিখিত ii. মৌখিক iii. অনিবন্ধিত নিচের ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সদস্যসীমা কত?ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্যসংখ্যা কত জন?কত সালের আইন দ্বারা অংশীদারি ব্যবসায় গঠিত ও পরিচালিত হয়?আমেরিকার কত% ব্যবসায় একমালিকানাভিত্তিক?মালিকানার ভিত্তিতে ব্যবসায় সংগঠনকে কয় ভাগে ভাগ করা যায়?'X [গণিত] এর সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপ মূল্যায়ন কর।তিন বন্ধুর ১ম ব্যবসায়টি কোন ধরনের সংগঠন তা ব্যাখ্যা কর।বাধ্যতামূলক বিলোপসাধন কেন হয়? ব্যাখ্যা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।