উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন দুইজন ও সর্বোচ্চ পঞ্চাশ জন হয়ে থাকে। এ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। এছাড়া এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র কেনার আহ্বান জানাতে পারে না। উদ্দীপকের রাহাত ও তার ২০ জন বন্ধু মিলে চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি চামড়া ও রাবার শিল্প কারখানা স্থাপন করেন। অর্থাৎ কোম্পানিটির সদস্য সংখ্যা ২১ জন। এ ধরনের কোম্পানি নিবন্ধনের পরেই কাজ শুরু করতে পারে। এছাড়া প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের গুণগতমান ভালো হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে। তবে এটি অতিরিক্ত অর্থসংস্থানের জন্য জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে না। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লি. কোম্পানির সাথে সঙ্গতিপূর্ণ। তাই, উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়ের ধরন বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর