জনাব সামাদের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা করো।
উত্তর: জনাব সামাদের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত। পণ্য বা সেবার বণ্টন করা হয় বাণিজ্যের মাধ্যমে। উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন বাধার (ব্যক্তিগত, স্থানগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত, তথ্যগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। এসব বাধা দূর করে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেওয়াই বাণিজ্যের কাজ। এটি ব্যবসায়ের পণ্য বণ্টনকারী শাখা হিসেবে বিবেচিত। উদ্দীপকের জনাব সামাদ চীন থেকে মোবাইল কিনে ঢাকায় আনেন। এরপর সেগুলো নিজস্ব শো-রুমে বিক্রি করেন। এক্ষেত্রে তিনি প্রথমে মোবাইল কেনার মাধ্যমে স্বত্বগত বাধা দূর করেন। আর চীন থেকে ঢাকায় পণ্য পরিবহনে করে আনার মাধ্যমে স্থানগত বাধা দূর করেন। এছাড়া, তিনি অন্য দেশ থেকে পণ্য আমদানি করে নিজ দেশে আনেন। পণ্য আমদানির ঝুঁকি এড়াতে তিনি বিমার ব্যবস্থা করেন। এরপর আমদানিকৃত মোবাইল তিনি গুদামজাতকরণ করেন। পণ্যের বিক্রি বাড়ানোর জন্য তিনি প্রচারের ব্যবস্থাও করেন। তার ব্যবসায়ের এসব বৈশিষ্ট্য বাণিজ্যের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই জনাব সামাদের কাজটিকে বাণিজ্য বলা যায়, যা ব্যবসায়ের একটি শাখা।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
জনাব সামাদের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর