উদ্দীপকের আলোকে জনাব রহমানের কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের আলোকে জনাব. রহমানের কার্যক্রমে ব্যবসায়ের অর্থনৈতিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক পরিবেশের প্রভাব লক্ষণীয়। কোনো স্থানের ব্যবসায়ের উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের ওপর। ব্যবসায়ের ওপর পরিবেশ অনুকূল ও প্রতিকূল উভয় প্রভাব ফেলতে পারে। এর মধ্য দিয়েই ব্যবসায় পরিচালনা করতে হয়। উদ্দীপকের জনাব রহমান আধুনিক প্রযুক্তি ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে ফ্ল্যাট বিক্রির উদ্দেশ্যে বিল্ডিং তৈরির সিদ্ধান্ত নেন। এতে তিনি অধিক মানসম্মত ও অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত ফ্ল্যাট তৈরি করতে পারবেন। এ ধরনের ফ্ল্যাটের চাহিদা ও অনেক বেশি হয়। এখানে তার কাজে প্রযুক্তিগত পরিবেশের ইতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে, জনাব রহমান এই অত্যাধুনিক বিল্ডিং তৈরির জন্য মূলধন সংগ্রহ করতে না পারায় একটি বাণিজ্যিক ব্যাংকের সাথে চুক্তি করেন। বর্তমানে এ ব্যাংকগুলো সহজ শর্তে ঋণ দিচ্ছে। এর মাধ্যমে জনাব রহমান তার অর্থের চাহিদা মেটাতে সক্ষম হবেন। এক্ষেত্রে, তার কাজে অর্থনৈতিক পরিবেশের ইতিবাচক প্রভাব পড়েছে। আবার দেখা যায়, জনাব রহমানের নির্মাণ কাজ কিছুদিন চলার পর শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এতে কাজ বাধাগ্রস্ত হয়। শ্রমিক অসন্তোষ রাজনৈতিক পরিবেশের একটি নেতিবাচক উপাদান। এর নেতিবাচক প্রভাবে ব্যবসায় ও শিল্পের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এক্ষেত্রে তার কাজে রাজনৈতিক পরিবেশেরও নেতিবাচক প্রভাব পড়েছে। সুতরাং, জনাব রহমানের কাজে প্রযুক্তিগত, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবেশের প্রভাব লক্ষ করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব রহমানের কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব ব…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর