বিভিন্ন বাধা দূর করে জনাব সামাদের বিক্রয় কার্য যথাযথভাবে সম্পন্ন করায় গৃহীত পদক্ষেপগুলো মূল্যায়ন করো।
উত্তর: বাণিজ্যের বাধা দূর করে জনাব সামাদের বিক্রয় কার্য যথাযথভাবে সম্পন্ন করার গৃহীত পদক্ষেপগুলো যথার্থ হয়েছে বলে আমি মনে করি। উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন বাধার (স্থানগত, ব্যক্তিগত, সময়গত, ঝুঁকিগত, অর্থগত প্রভৃতি) সম্মুখীন হতে হয়। এসব বাধা দূর করে পণ্য পৌঁছে দেওয়াই বাণিজ্যের কাজ। উদ্দীপকের জনাব সামাদ চীন থেকে মোবাইল কিনে ঢাকায় নিজ শো-রুমে বিক্রি করেন। এখানে তিনি পণ্য কেনা ও বেচার মাধ্যমে স্বত্বগত বাধা দূর করেন। এ পণ্য কেনার অর্থ তিনি স্থানীয় ব্যাংক থেকে সংগ্রহ করেন। এতে তার মূলধনের যোগান হয়। এর মাধ্যমে তিনি অর্থগত বাধা দূর করেন। তিনি এ পণ্যগুলো পরিবহনের মাধ্যমে ঢাকায় নিয়ে আসেন। এতে পণ্যের স্থানগত বাধা দূর হয়। এছাড়া, প্রচুর পরিমাণে মোবাইল কিনে আনায় তিনি শো-রুমের পাশেই একটি গোডাউন ভাড়া নেন। এতে তিনি পণ্য মজুদ রেখে সারাবছর বিক্রি করতে পারবেন। এর মাধ্যমে পণ্যের সময়গত বাধা দূর হয়। আবার, বিদেশ থেকে পণ্য আনার ঝুঁকি নিরসনে তিনি বিমার ব্যবস্থা নেন। এতে তার পণ্যের ঝুঁকিগত বাধা দূর হয়। আর এ পণ্যগুলো আকর্ষণীয়ভাবে ক্রেতার কাছে প্রচারের ব্যবস্থা করেন। এতে ক্রেতারা তার পণ্য সম্পর্কে জানতে পারে। ফলে পণ্যের জ্ঞানগত বাধা দূর হয়। জনাব সামাদ তার ব্যবসায়ের পণ্য আমদানি করার পর তা ভোক্তার কাছে পৌঁছানোর জন্য বাণিজ্যের সবগুলো বাধা দূর করেন। এতে ভোক্তারা অন্য স্থানের উৎপাদিত পণ্য সহজেই নিজেদের হাতের কাছে পাচ্ছে। সুতরাং, জনাব সামাদের গৃহীত ব্যবস্থাগুলো যথার্থই যৌক্তিক হয়েছে।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
বিভিন্ন বাধা দূর করে জনাব সামাদের বিক্রয় কার্য যথাযথভাবে সম্পন্ন কর…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর