প্রতিষ্ঠানের জন্য জনাব করিমের চেয়ে জনাব রিপনের নেতৃত্ব বেশি কার্যকরী- বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিষ্ঠানের জন্য জনাব করিমের আমলাতান্ত্রিক নেতৃত্বের চেয়ে জনাব রিপনের গণতান্ত্রিক নেতৃত্ব বেশি কার্যকর বলে আমি মনে করি। আমলাতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখে এবং তা পালন করতে বাধ্য থাকে। আর নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ হয়। অন্যদিকে, গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে কর্মীরা নিজেদের গুরুত্ব পায়। উদ্দীপকের জনাব করিম তার প্রতিষ্ঠানে কর্মচারীদের সবসময় শৃঙ্খলার মধ্যে রেখে কাজ আদায় করে নেন। এখানে তিনি আমলাতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। আর, জনাব রিপন তার আইসক্রিম ফ্যাক্টরিতে ভালো মানের পণ্য উৎপাদন করেন। এতে তার বিক্রি বেশি হয়। তাই তিনি কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে আরো দুইটি শাখা খোলেন। এক্ষেত্রে তিনি তার প্রতিষ্ঠানে গণতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। প্রথমত, জনাব করিমের আমলাতান্ত্রিক নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা হলেও সবসময় নেতার আদেশ পালন করতে কর্মীদের মধ্যে একঘেয়েমি চলে আসে। দীর্ঘমেয়াদে এরূপ নেতৃত্ব ভালো ফলও দেয় না। কারণ, এখানে কর্মীরা নিজেদের গুরুত্ব পায় না। অন্যদিকে, জনাব রিপনের গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীরা নিজেদের মতামতের গুরুত্ব পায়। এতে তারা কাজের প্রতি আগ্রহী হয়। ফলে কাজের মানও ভালো হয়। দীর্ঘমেয়াদে এরূপ নেতৃত্ব বেশি কার্যকর হয়। তাই জনাব রিপনের গণতান্ত্রিক নেতৃত্বই উত্তম।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
প্রতিষ্ঠানের জন্য জনাব করিমের চেয়ে জনাব রিপনের নেতৃত্ব বেশি কার্যকর…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর