জনাব আমজাদ হোসেনের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: গুদামজাতকরণ, পর্যায়িতকরণ ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থার অভাবই উদ্দীপকের আমজাদ হোসেনের ব্যর্থতার কারণ। পণ্যসামগ্রী উৎপাদনের পর তা ভোক্তাদের কাছে পৌঁছাতে কিছু কাজ সম্পন্ন করতে হয়। এ কাজগুলো বিপণন কার্যাবলি হিসেবে পরিচিত। বিপণন কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। ক্রয়-বিক্রয়, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, গুদামজাতকরণ, পরিবহন প্রভৃতি হলো বিপণনের উল্লেখযোগ্য কার্যাবলি। উদ্দীপকের আমজাদ হোসেন একজন আম ব্যবসায়ী। তিনি বাগান থেকে আম সংগ্রহ করে সংরক্ষণ না করেই বাজারে বিক্রি করেন। এছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় তিনি বাছাই না করেই শপিং ব্যাগে করে আম সরবরাহ করেন। এ কারণে কয়েকজন ক্রেতা তাকে অভিযোগ দিয়ে আম ফেরত দিয়েছেন। তাই তিনি ব্যবসায়ে সফলতা অর্জনে ব্যর্থ হন। পণ্য উৎপাদন বা সংগ্রহ করার পর বিক্রির আগ পর্যন্ত তা সংরক্ষণের প্রয়োজন পড়ে। আমজাদ হোসেন এ কাজটি যথাযথভাবে করেননি। আম পচনশীল পণ্য হওয়ায় দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এছাড়া যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় তিনি আমগুলোকে বাছাই করেন না। সরাসরি শপিং ব্যাগে করে বিক্রি করেন। আমগুলোকে তাদের ওজন ও মান অনুযায়ী কয়েকটি শ্রেণিতে ভাগ করা আবশ্যক। পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাই হলো পর্যায়িতকরণ। এতে ক্রেতারা সহজেই তাদের পছন্দমতো শ্রেণি নির্বাচন করতে পারতো। কিন্তু আমজাদ হোসেন এই পর্যায়িতকরণের কাজটি করেননি। এ কারণে ক্রেতারা অভিযোগ দেন এবং তার আম ফেরত দেন। তাই বলা যায়, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, উন্নত পরিবহন প্রভৃতির অভাবে আমজাদ হোসেন ব্যর্থ হন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব আমজাদ হোসেনের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর