জনাব করিমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
উত্তর: জনাব করিমের কর্মকাণ্ডে আমলাতান্ত্রিক নেতৃত্ব প্রকাশ পেয়েছে। এ নেতৃত্বে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে নেন। এখানে কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখে। আর তারা নেতার আদেশ পালনে বাধ্য থাকে। এতে নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ হয়। উদ্দীপকের জনাব করিম তার প্রতিষ্ঠানে কর্মচারীদের সবসময় শৃঙ্খলার মধ্যে রেখে কাজ আদায় করে নেন। কর্মীরাও সঠিক সময়ে শৃঙ্খলার সাথে কাজ সম্পন্ন করে। এ ধরনের নেতৃত্বে কর্মীরা সবসময় নিয়মমাফিক দায়িত্ব ও কর্তব্য পালন করে। তারা নেতার আদেশ ও প্রতিষ্ঠানের কাজের শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেয়। এসব বৈশিষ্ট্য আমলাতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব করিম আমলাতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব করিমের কর্মকাণ্ডে কোন ধরনের নেতৃত্ব প্রকাশ পেয়েছে? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর