“মি. জামিলের কর্মসংস্থান বেকার যুবকদের উৎসাহিত করবে” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: “মি. জামিলের কর্মসংস্থান বেকার যুবকদের উৎসাহিত করবে”- উক্তিটির সাথে আমি একমত। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন ও সম্মানজনক পেশা। এটির মাধ্যমে বেকার সমস্যা কমানো যায়। তাই আত্মকর্মসংস্থানে বর্তমানে অনেকেই আগ্রহী হচ্ছেন। উদ্দীপকের মি. জামিল স্বল্প বেতনে চাকরি করতেন। পরবর্তীতে গ্রামে ফিরে স্বল্প পুঁজি নিয়ে ছাগল পালন শুরু করেন। নিজের ইচ্ছায় আত্মবিশ্বাস ও দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি এগিয়ে যান। এজন্য তিনি প্রশিক্ষণও নেন। বর্তমানে তিনি সফল ব্যবসায়ী। এক্ষেত্রে তিনি নিজের কর্মসংস্থান সৃষ্টি করেন বলে একজন আত্মকর্মসংস্থানকারী হিসেবে বিবেচিত হবেন। মি. জামিল আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাধীন পেশা বেছে নিয়েছেন। অন্যের অধীনে কাজ করার থেকে নিজেই কিছু করা অনেক সম্মানজনক। বর্তমানে তার প্রতিষ্ঠানে দু'জন শ্রমিকও কাজ করছে। মি. জামিলের এমন সাফল্য তার আশপাশের অনেক যুবকদের উৎসাহিত করবে। কারণ এটি সম্মানজনক পেশা। আবার এটি বেকারত্ব দূর করে স্বাবলম্বী হতেও সহায়ক। তাই আমি মনে করি, মি. জামিলের কর্মসংস্থান বেকার যুবকদের উৎসাহী করবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৩ : আত্মকর্মসংস্থান (Full Syllabus) · সৃজনশীল
“মি. জামিলের কর্মসংস্থান বেকার যুবকদের উৎসাহিত করবে” উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর