জনাব বেলালের ব্যবসায়ে ব্যবস্থাপনার কোন কাজটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব বেলালের ব্যবসায়ে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি পরিলক্ষিত হয়। ব্যবস্থাপনার উপকরণসমূহের মধ্যে জনশক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। জনশক্তি যোগ্য ও দক্ষ না হলে অন্য উপাদানগুলো মানসম্পন্ন হলেও কাজে লাগানো যায় না। তাই প্রতিষ্ঠানের জন্য দক্ষ ও যোগ্য কর্মীবাহিনী গড়ে তোলা হয়। আর এ কাজটি করা হয় কর্মীসংস্থানের মাধ্যমে। উদ্দীপকের জনাব বেলাল একজন ঠিকাদারি ব্যবসায়ী। তিনি সম্প্রতি তার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক নতুন শ্রমিক নিয়োগ করেন। এদের মাধ্যমে তিনি কাজ করিয়ে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জন করবেন। এরাই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। এরা অন্য সব সম্পদকে কার্যকর করে তোলে। তাই দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়। এদের মাধ্যমে প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণ করা হয়। এসব বৈশিষ্ট্য কর্মীসংস্থানের সাথে সম্পর্কিত। সুতরাং, জনাব বেলাল ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
জনাব বেলালের ব্যবসায়ে ব্যবস্থাপনার কোন কাজটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর