দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যমুনা প্রতিষ্ঠানটি বেশি কার্যকর- বিশ্লেষণ করো।
উত্তর: 'যমুনা' প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ায় এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেশি কার্যকর। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যায় সীমাবদ্ধ। এতে ন্যূনতম তিন জন পরিচালক থাকে। এ কোম্পানি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে। এজন্য ব্যবসায় সম্প্রসারণ করা সহজ হয়। উদ্দীপকের রনি ও তার দশ বন্ধু মিলে 'যমুনা' নামে একটি ব্যবসায় সংগঠন চালু করেন। এর পরিচালক সংখ্যা পাঁচজন। এ কোম্পানি বাজারে শেয়ার ও ঋণপত্র ইস্যু করে মূলধন সংগ্রহ করে। অর্থাৎ, এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বেশি পরিমাণ মূলধন সংগ্রহ করায় 'যমুনা' কোম্পানির ব্যবসায়ের পরিধি সহজে বাড়ানো যায়। এতে অনেক লোকের কর্মসংস্থান হয়। ফলে দেশের বেকার সমস্যা কমে। এটি জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বাড়াতে সহায়ক হয়। এছাড়া, এ ধরনের কোম্পানি বেশি পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারে। এতে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই আমি মনে করি, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে 'যমুনা' প্রতিষ্ঠানটি বেশি কার্যকর।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যমুনা প্রতিষ্ঠানটি বেশি কার্যকর- বিশ্লেষ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর