মিসেস শাপলার কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: মিসেস শাপলার কার্যক্রমে ব্যবসায়ের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের প্রভাব আছে বলে আমি মনে করি। ব্যবসায়ের ওপর পরিবেশ অনুকূল ও প্রতিকূল উভয় প্রভাব ফেলে। কোনো স্থানের ব্যবসায়ের উন্নতি বা অবনতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের ওপর। তাই পরিবেশের উপাদান বিবেচনা করে ব্যবসায় পরিচালনা করতে হয়। উদ্দীপকের মিসেস শাপলা সিলেটে নিজস্ব তাঁতে মনিপুরি শাড়ি ও শাল তৈরি করেন। এ কাজে তিনি দেশীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন। যুগ যুগ ধরে মনিপুরি শাড়ি মানুষের কাছে জনপ্রিয়। এটি এক ধরনের ঐতিহ্য। এখন তিনি ঈদ ও পূজাকে সামনে রেখে আরও কয়েকটি জেলায় পণ্য দিতে চান। এক্ষেত্রে তিনি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের চিন্তা করেন। কারণ, সাধারণভাবেই উৎসব-পার্বণে এ ধরনের পোশাকের চাহিদা ও বিক্রি বেশি হয়। এখানে ঐতিহ্য ও ধর্মীয় উৎসব সামাজিক পরিবেশের দুটি উপাদান; যা তার কাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। মিসেস শাপলা তার ব্যবসায়কে প্রসারিত করতে চান। এর জন্য তার মূলধন প্রয়োজন। তাই তিনি আর্থিক চাহিদা মেটাতে ব্যাংক ঋণের জন্য ব্যাংকে যান। কিন্তু স্বল্প সময়ের মধ্যে ব্যাংক ঋণ দিতে অপারগতা প্রকাশ করে। তাই তিনি ব্যবসায়ের কাজ বাড়াতে পারেননি। এর ফলে কয়েকটি জেলার পরিবর্তে পার্শ্ববর্তী তিন জেলায় পণ্য সরবরাহ করেন। এখানে ব্যাংক ঋণ অর্থনৈতিক পরিবেশের উপাদান। এটি অনুকূলে না থাকায় মিসেস শাপলার ব্যবসায়ের কাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১ : ব্যবসায় পরিচিতি · সৃজনশীল
মিসেস শাপলার কার্যক্রমে ব্যবসায়িক পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর