উদ্দীপকে জনাব রবিনের মধ্যে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রবিনের মধ্যে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে। এ নেতৃত্বে নেতা সব ক্ষমতা নিজের কাছে রাখেন। সিদ্ধান্ত নিতে তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন না। কর্মীদেরকে চাপ প্রয়োগ ও ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায় করেন। প্রয়োজনে ভুল কাজের জন্য শাস্তি দেন। এ নেতৃত্বে কর্মীরা নেতার আদেশ মানতে বাধ্য থাকে। উদ্দীপকের জনাব রবিন তার প্রতিষ্ঠানের কর্মীদের মতামতকে গুরুত্ব দেন না। এমনকি তাদের কাজের প্রতি বিশ্বাসও রাখেন না। তিনি তার সিদ্ধান্তে সবসময় অটল ও অবিচল থাকেন। তিনি কর্মীদেরকে সবসময় চাপের মধ্যে রাখেন। এক্ষেত্রে তিনি শুধু আদেশ করেন, কোনো জবাবদিহি করেন না। কর্মীদের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এ কারণে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না। তাদের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব প্রকাশ পায়। এসব বৈশিষ্ট্যের সাথে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মিল আছে। সুতরাং, জনাব রবিন স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৮ : ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা · সৃজনশীল
উদ্দীপকে জনাব রবিনের মধ্যে কোন ধরনের নেতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর