উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যবসায় সংগঠনটি সমবায় সমিতি। সাধারণত সমশ্রেণি ও সমপেশাভুক্ত নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও বিত্তহীন মানুষেরা নিজেদের আর্থিক উন্নতির জন্য সমবায় সমিতি গড়ে তোলে। এর মাধ্যমে সমিতির সদস্যরা আত্মনির্ভরশীলতা অর্জন করেন। সমবায় সমিতি কয়েকটি মূলনীতির ওপর গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে- একতাই বল, পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রভৃতি। উদ্দীপকে 'সুনামগঞ্জ হাওর' এলাকায় ২০ জন মৎস্যজীবী নিজেদের মধ্যে অর্থনৈতিক কল্যাণের জন্য একটি ব্যবসায় সংগঠন গঠন করেন। সংগঠনটির গঠনের সময় তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও মতামত প্রকাশে সকলের সমান সুযোগ রাখে। ফলে তাদের সংগঠনটির প্রতি সকল সদস্যই শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করে। উদ্দীপকে ২০ জন মৎস্যজীবী তারা নিম্নবিত্ত শ্রেণির মানুষ। তাদের ব্যবসায় সংগঠন গঠনের উদ্দেশ্য পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ সাধন। এ বিষয়গুলো সমবায় সংগঠনের সাথে সম্পর্কযুক্ত। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায় সংগঠনটি সমবায় সমিতি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায় সংগঠনটির ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর