জনাব আকাশের ব্যবসায় সংগঠনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আকাশের ব্যবসায় সংগঠনটি একমালিকানা ব্যবসায়। এ ধরনের ব্যবসায় একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মালিক একজন হওয়ায় ইচ্ছা করলেই সীমিত মূলধন নিয়ে ব্যবসায় গঠন করা যায়। ব্যবসায়ের যাবতীয় লাভ-লোকসান মালিক একাই বহন করেন। আবার ব্যবসায়ের সমস্ত দায়-দেনাও মালিককেই বহন করতে হয়। উদ্দীপকে জনাব আকাশ একজন বিদেশফেরত যুবক। তিনি হবিগঞ্জ সরকারি কলেজ গেইটে স্বল্প পুঁজি নিয়ে একটি ফোন-ফ্যাক্স ও ফটোস্ট্যাটের দোকান দেন। তিনি নিজে ফটোকপি এবং ব্যবসায় পরিচালনা করেন। জনাব আকাশের ব্যবসায় তার নিজের একক প্রচেষ্টায় গঠিত। তিনি নিজেই ব্যবসায়ের পুঁজি বিনিয়োগ করেছেন। ব্যবসায়টি তিনি একাই পরিচালনা করেন। এ বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায় সংগঠনের সাথে মিলে যায়। তাই জনাব আকাশের ব্যবসায়টি সংগঠনটি একমালিকানা ব্যবসায়ের অন্তর্ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
জনাব আকাশের ব্যবসায় সংগঠনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর