প্রতিষ্ঠানটির ধরন পরিবর্তনের জন্য তারা কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে তুমি মনে করো? মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিবর্তন করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন সাত জন হয় এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। এটি জনসাধারণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান জানাতে পারে। তাই এতে অর্থসংস্থানের সুযোগ বেশি থাকে। উদ্দীপকে জনাব জামাল সাহেব ও তার ৬ বন্ধু মিলে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেন। বায়িং হাউজের মাধ্যমে তাদের অর্ডারের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। এজন্য তারা প্রয়োজনীয় মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করতে চান। কিন্তু জনসাধারণের কাছে প্রাইভেট লিমিটেড কোম্পানি শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করতে পারে না। এজন্য জামাল সাহেবদের ব্যবসায় সংগঠনটিও জনসাধারণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান করতে পারছে না। শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের জন্য উদ্দীপকের প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে হবে। এজন্য স্মারকলিপি ও সংঘবিধিতে প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে। এরপর আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এতে প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হবে এবং মূলধন সংগ্রহের বৈধতা পাবে। সুতরাং, উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে ধরন পরিবর্তনের জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
প্রতিষ্ঠানটির ধরন পরিবর্তনের জন্য তারা কী ধরনের পদক্ষেপ নিতে পারে ব…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর