উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের কোম্পানি সংগঠন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি সংগঠন। এ ধরনের কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন। এটি জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রি করতে পারে না। কোম্পানির সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার কিনতে পারে। আবার এ কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়। উদ্দীপকের জনাব জামাল ও তার ৬ বন্ধু মিলে একটি রপ্তানিমুখী সুতা তৈরির কারখানা স্থাপন করেন। এতে তারা সর্বোচ্চ ৫০ জন সদস্য নিতে পারবেন। দুই বছরের মধ্যে তাদের অর্ডারের পরিমাণ দ্বিগুণ হয়। প্রয়োজনীয় মূলধনের জন্য তারা শেয়ার বিক্রি করতে চায়। কিন্তু তারা জনগণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রির আহ্বান করতে পারবে না। এসব বৈশিষ্ট্য প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে সঙ্গতিপূর্ণ। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · Board papers · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের কোম্পানি সংগঠন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর