উদ্দীপকের ব্যবসায়টি কীভাবে বিলোপসাধন হতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন হতে পারে। অংশীদারি আইনের ৪৪ ধারায় আদালতের মাধ্যমে বিলোপসাধনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে, দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে, ব্যবসায়ে ক্রমাগত লোকসান হতে থাকলে ব্যবসায়ের বিলোপ হয়। উদ্দীপকে তারেক, রিফাত ও সাজু তিন বন্ধু চুক্তিবদ্ধ হয়ে অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। অংশীদার রিফাতের মৃত্যু হলে তার পনেরো বছরের ছেলে রাজুকে চুক্তির আওতায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের ব্যবসায়টি বিগত কয়েক বছর যাবত লোকসানের সম্মুখীন হচ্ছে। অংশীদারি ব্যবসায় ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী পরিচালিত হয়। এ আইনের ৪৪ ধারা মোতাবেক উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন হবে। কেননা ব্যবসায়টি বিগত কয়েক বছর যাবৎ লোকসানের সম্মুখীন হচ্ছে। আর ব্যবসায়ে ক্রমাগত লোকসান হতে থাকলে এবং লোকসান ছাড়া ব্যবসায় পরিচালনা অসম্ভব হলে আদালতের নির্দেশে উক্ত ব্যবসায়ের বিলোপ ঘটে। তাই উদ্দীপকের ব্যবসায়টির ক্ষেত্রে আদালতের মাধ্যমে বিলোপসাধন হবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৪ : মালিকানার ভিত্তিতে ব্যবসায় · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায়টি কীভাবে বিলোপসাধন হতে পারে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর